মাদক বিক্রেতা কিরণের জেল-জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে চোলাই মদ বিক্রির অপরাধে মাদক বিক্রেতা কিরণ মন্ডলকে (৪৫) ভ্রাম্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে শহরের আমবাজারের একটি পরিত্যক্ত আড়তে চোলাইমদ বিক্রিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ২লিটার চোলাইমদসহ কিরণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আশরাফুল আলম রাসেল কিরণ মন্ডলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত কিরণ মন্ডল শহরতলীর গোপালনগর থানাপাড়ার মৃত দাউদ মন্ডলের ছেলে। গতকাল বুধবার তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ হয় বলে থানার ওসি সোলায়মান সেখ জানিয়েছেন।