সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে

কেরুজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনাকালে রাব্বিক হাসান

 

দর্শনা অফিস: কেরুজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, তোমরা আমাদের অহংকার ও দেশের ভবিষ্যত প্রজন্ম। তোমাদের কাছ থেকে জাতির অনেক স্বপ্ন ও চাওয়া-পাওয়া রয়েছে। সেক্ষেত্রে পড়ালেখার প্রতি মনযোগী হতে হবে। সুশিক্ষার আলোকে গড়তে হবে নিজেকে। একটি শিক্ষিত সমাজ পারে সমাজ, জাতি তথা দেশকে বদলে দিয়ে উন্নয়নের স্বর্ণ শিকরে ধাবিত করতে। মনে রাখবে যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক আল গালিব, সহ-ব্যবস্থাপক (হিসাব) লাইমা আক্তার। শিক্ষক রাসেল আহমেদ শাওনের প্রানবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষন নুরুল ইসলাম, সহকারি শিক্ষক স্নেহময় বষাক নান্টু, ফারুহ হোসেন, সাইফুর রহমান, আব্দুল মালেক, রাসেদ আহমেদ প্রমুখ। পরে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় কেরুজ বিদ্যালয় থেকে অংশ গ্রহনকারি ১৪৩ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।