স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে একটি রুকনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রুকনদের দায়িত্ব ও কর্তব্য হলো নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়নের মাধ্যমে এমন জ্ঞান অর্জন করা, যাতে তারা ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে পার্থক্য করতে সক্ষম হন। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ও রাসূল (সা.)-এর নির্দেশিত জীবনব্যবস্থা অনুসরণ করে কুসংস্কারমুক্ত জীবন যাপন করতে হবে এবং নিজেদের হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত রাখতে হবে। তিনি সমাজ পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই সমাজকে গড়তে হলে প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে।’ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
২