স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪৫ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিঙ্গেদাহ অফিসে এ উপলক্ষে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি হাফেজ সাজিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী এবং শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল ইসলাম।
বক্তারা বলেন, আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন, যা সংগঠনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
এদিন জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন
ডিঙ্গেদাহের শংকরচন্দ্র ও আশপাশের এলাকার আক্তার আলি, অরুন হোসেন, জুয়েল, ওসমান, আমিদ, মিন্টু, মখলেছুর, সাকিবুল, বাদশা, সতেজ, মুক্তার, নসিব, জালাল, আকাশ, সামসুল, শামসুদ্দিন, হাফি, রাহুল, নিসান, আবু সাইদ, রবি, নাজমুল, মাসুদ, রিপন, ইমরান, সজিব, আকিব, রকিবুল, আক্তার (২), জাকির, উজ্জ্বল, রাজু, রিফাত, রবিউল, বাবুল, আলি হোসেন, সাব্বির, বাধন, কাকন, ফজের, হৃদয়, শরিফুল ইসলাম, বিদ্যুৎ (জালসুকা), আব্দুর রহিম (ডিঙ্গেদাহ), ইসমাইল (ডিঙ্গেদাহ), রিকন (ফুলবাড়ি) ও মো. আ. মমিন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।