জীবননগর হাসাদাহে ইউনিয়ন পরিষদের উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যােগে হাসাদাহ ইউনিয়নের ১৫০ জন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টারদিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের এ কম্বল বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকোত আলী, হিসাব সহকারী জসিম উদ্দিন, ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, আরেফিন, সুজন আলী টেনু, সংরক্ষিত সদস্য শাপলা খাতুন, ছালমা খাতুন,লিপি খাতুন,ডিজিটাল উদ্যোক্তা নাছরুল ইসলাম বাবু, উদ্যােক্তা নাছরিন খাতুনসহ গ্রাম পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।