হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন বিএনপি সুপার ফাইভ ,যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০ টারদিকে হাসাদাহ বাজারে অবস্থিত যুবদলের অফিসে এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিকনির্দেশক নিয়ে আলোচনা করের জীবননগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মঞ্জুর সিদ্দিক মিলন। তিনি হাসাদাহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন বেশি দেরি নেই, আপনারা হাটবাজার, গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় আমাদের চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুভাইকে ভোটদিয়ে জয়যুক্ত করার লক্ষে আর ঘরে বসে থাকলে হবেনা। বাড়ী বাড়ী ধানের শীষে ভোট চান। এছাড়াও বক্তব্য রাখেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জীবননগর থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ আরিফ । এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ মামুনুর রশীদ, সদস্য সচিব শামীম শেখ, যুগ্ম আহবায়ক সুমেনুন শান্ত, রাজন, তরিকুল ইসলাম, মইদুল ইসলাম, কৃষক দলের সভাপতি আমিনুর মেম্বার, স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান, শিহাব, জহুরুল ইসলাম, এসকে মানিক, ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ প্রিন্স, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েলসহ যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতৃবৃন্দ।