বাজার গোপালপুর প্রতিনিধি:বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও সেমিনার হয়েছে। ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ অনুষ্ঠানের উব্দোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সেসময় কলেজ অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০ টি স্টলে বেকার যুবদের জীবনবৃত্তান্ত গ্রহণ ও সরাসরি ভাইভা গ্রহণ করা হয়। চাহিদা অনুযায়ী যুবদের চাকুরী দেওয়া হবে। এবার এই মেলা থেকে ২ শতাধিক যুবক-যুবতীদের কর্মসংস্থানের আশা করছেন আয়োজকরা।