মুজিবনগর প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। তিনি বলেন, শহীদদের এই ত্যাগের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য ছিল জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান টুটুল, উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভার আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।