কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. মসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গতকাল বুধবার রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাগেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৯৮৪ সালে প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে তিনি একজন। ২০১৭ সালে অবসর গ্রহন করেন তিনি। গুণী এই শিক্ষকের মৃত্যুতে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গভীর শোক জানিয়েছেন। আলোর এই ফেরিওয়ালার অক্লান্ত পরিশ্রমে জ্ঞনের বাতিঘরটি আজও জ্বলে আছে। কিন্তু তিনি নিভে গেলেন।