মুন্সিগঞ্জ প্রতিনিধি:আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয় কেদারনগর গ্রামের জাহাঙ্গীরকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে গতকাল বুধবার রাত ৯ টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই শাহাজুল ইসলাম, সঙ্গীয় কনস্টেবল মেহেদী হাসান ও দিপু হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কেদারনগর গ্রামের লাল্টুর ছেলে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪০) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিচ নেশার জন্য তৈরি বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল উদ্বার করে।
এব্যপারে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। মামলা নং ১৪_ ১৯/০২/২০২৬