দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে চারজন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার জয়রামপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫৫), দামুড়হুদা দশমী পাড়ার আমিনির ছেলে আবুল কালাম (৪৫), ধুটপাতিলা গ্রামের রজব আলীর ছেলে রনি মিয়া (২০) এবং জয়রামপুর গ্রামের মুমিনের ছেলে মাহফুজ মিয়া (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। পরে বিষয়টি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে জানানো হলে তিনি দুধপাতিলায় ও জয়রামপুর মালিতা পাড়ায় পৃথক দুটি স্থানে উপস্থিত হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে রবিউল ইসলামকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, আবুল কালামকে এক বছরের কারাদণ্ড এবং রনি মিয়াকে ৬মাস ও মাহফুজ মিয়াকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সন্ধায় আটককৃত দেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।