আমার অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ চাই
গত ৬ এপ্রিল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার শেষ পষ্ঠায় ‘চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি হাকিম মুন্সিকে বহিষ্কার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো. আব্দুল হাকিম মুন্সী। প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমাকে কেনো বহিষ্কার করা হয়েছে তার যৌতিক ব্যাখা করার জন্য চুয়াডাঙ্গা পৌর কমিটিকে অনুরোধ করছি। একই সাথে কোনো নোটিশ, মুচলেকা বা কারো মুখে কোনো কথায় শুনতে পাইনি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌর বিএনপির কাছে আমার অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ চাই।