কারাদন্ড ও ৫০ অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ব্রুপ্রেনরফাইন ইনজেকশন সহ ২ ও গাজা সহ ১ জনকে আটক করেছে। আটক দুজনকে ৩ মাস ও ১ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ টাক করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে মান্নান (৪৫), তালতলা পূর্বপাড়ার সেকেন্দারের ছেলে বাবু (৩৬) কে ৪ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন সহ আটক করে। এছাড়া ইসলাম পাড়ার বাবুল মন্ডলের ছেলে রিপন মন্ডল (২০) কে ১০ গ্রাম গাজা সহ আটক করে। দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে মুখোমুখি করা হয়। আদালত মান্নান ও বাবুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও রিপন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও উভয়দের ৫০ টাকা করে জরিমানা করে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট এস এম আশিস মমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।