কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শিবনগর গ্রামের সন্তান আসলাম উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শনিবার নিজ বাড়ি হতে রাত সাড়ে ১১ টার সময় চিকিৎসার জন্য ঢাকার উদ্যেশে রওনা হলে পথেমধ্য তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাগেছে তিনি বিভিন্ন রোগে বেশ কিছুদিন ভুগছিলেন। গতকাল রোববার বেলা ১১ টার সময় শিবনগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরদেহ কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন (মোকারম), উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল হক মোল্লা, রাজ্জাক মস্তান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সহসভাপতি হিরন বিশ্বাস, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন খসরু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কৃষক দলের সভাপতি আবুল হাসেম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলমসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। জানাগেছে আসলাম উদ্দিন ২০১৬ সালে ৯নং ওয়ার্ড হতে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। আসলাম উদ্দিনের মৃত্যুতে উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন খসরু গভীর শোক জানিয়েছেন।