জীবননগর ব্যুরো: আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পালন উপলক্ষ্যে জীবননগরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পর্যায়সহ স্থানীয়ভাবে গৃহীত কর্মসূচি পালনে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রস্তুতিমূলক সভায় উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার নূর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমূখ বক্তব্য রাখেন।