দামুড়হুদার হাউলী ইউনিয়নে পৃথক নির্বাচনী পথসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা দিল্লির দিকেই তাকিয়ে থাকবো না, আমারিকার ওয়াসিংটনের দিকেও তাকিয়ে থাকবো না।

­দামুড়হুদা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন,

বিএনপি উন্নয়নের রাজনীতি করে। ইতিপূর্বে যখন বিএনপি সরকারে ছিলো তখন দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষিখাতে উন্নয়নে খাল খনন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করেছেন। বিগত বছরগুলোতে যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে ছিলো তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। এখন সময় হয়েছে ভোটের অধিকার ফিরে পাবার। তাই সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের মুল্যবান ভোটটি প্রদান করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভুমিকা রাখতে হবে।
সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে; সবার আগে দেশের মানুষের, নাগরিকদের, জনগণের স্বার্থ দেখা হবে। ❝আমরা দিল্লির দিকেই তাকিয়ে থাকবো না, আমারিকার ওয়াসিংটনের দিকেও তাকিয়ে থাকবো না❞।
গতকাল রোববার বিকেলে দামুড়হুদা, উপজেলার হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভা ও প্রচারণায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনী পথসভার মাঝে মাঝে তিনি অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেয়া ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। আর এ অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে । এই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে এ্যাম্বুলেন্স দেওয়া হবে যেন জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যায়। এছাড়াও কর্মমুখী, কারিগরি শিক্ষায় বেকার, যুবক, যুবতীদের কে প্রশিক্ষত করে কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।