দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুলতান মাহমুদ, দামুড়হুদা উপজলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান তোতা, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।