মজিবনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ইউএওসহ সুশিলরা

মুজিবনগর প্রতিনিধি:মুজিবনগর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় মুজিবনগর কেদারগন্জ বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মুজিবনগর ইপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। অভিযানে অংশ নেন মুজিবনগর থানা পুলিশ, মুজিবনগর প্রেসক্লাব, সভাপতি আলহাজ ওমর ফারুক, কেদারগন্জ বাজারের সভাপতি সবুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি শনিবার ওই অভিযান চালানো হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।