মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে “নির্বাচন এলাকা মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ভাণ্ডার” হতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার মাননীয় সংসদ সদস্য জনাব তাজউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলী, নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, উপজেলা সেক্রেটারি জনাব খায়রুল বাশারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।