মুজিবনগরে মরহুম নয়মুদ্দিন শাহ এর আত্মার মাগফেরাত কামনায় সরকারী শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিল

মুজিবনগর প্রতিনিধি:মুজিবনগরে সাবেক জেলা বিএনপি‘র সাংগঠনিক আব্দুর রশিদের পিতা মরহুম নয়মুদ্দিন শাহ এর আত্মার মাগফেরাত কামনায় সরকারী শিশু পরিবার (মেহেরপুর) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত।

আজ শুক্রবার বিকেলে সাবেক জেলা বিএনপি‘র সাংগঠনিক আব্দুর রশিদের ছোট ভাই সেলিমের সহযোগীতায় সরকারী শিশু পরিবার(মেহেরপুর) চত্তরে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপি‘র সাংগঠনিক আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলা কৃষকদলের সভাপতি আরমান আলী, কেদারগন্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় সরকারী শিশু পরিবারের কমকর্তা/কর্মচারী ও এতিম শিশুরা উপস্থিত ছিলেন।