মেহেরপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল রানা ডলার, আমির, মেহেরপুর পৌর জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল হুসাইন সেক্রেটারি, জেলা জামায়াতে ইসলামী এবং মাওলানা সোহেল রানা আমির, সদর উপজেলা জামায়াত। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আগমনের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।