কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ।অধ্যাপ আব্দুস সালাম মিরপুর কুষ্টিয়া।
।। কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে (অর্থ বছর ২০২৫-২৬) উফশী আউশ ধান, তিল ও মুগ এর আবাদ ও উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রায়েয়া, ইমদাদুল হক মিলন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। এ সময়ে অতিথিবৃন্দ ৭ হাজার ৬শ’ ৭০ জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি। ৮০ জনকে ৫কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫কেজি করে বিতরণ করেন।