বাজার গোপালপুর প্রতিনিধি:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত। এতে ঝিনাইদহ ৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে কোন ধর্ষণ, নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোন আইন হবে না। আমাদের লক্ষ্য কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় গেলে আইন ও সুশাসন নিশ্চিত করা হবে।