স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজানের ২৮তম রোজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীর স্বজন, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ৪৫০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
মানবিক এ কর্মসূচি তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দলের সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয় এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সুস্থতা কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। সেই চেতনা ধারণ করেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় বক্তব্যে মুনজুরুল জাহিদ বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করাই তার অঙ্গীকার। তিনি আরও বলেন, আসন্ন পৌর নির্বাচন এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সবার অংশগ্রহণ জরুরি।
তিনি সড়ক ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। জনগণের সমর্থন পেলে একটি নিরাপদ, আধুনিক ও মানবিক নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে পৃথক কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু, প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়ায়েজ আল-আমিন, সহ-কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন শুভ, সহ-সাংগঠনিক বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ জেলা শাখা, মুনতাসীর বিন আমীর সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ পৌর শাখা ।
এছাড়াও জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইখলাস মুন রায়হান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, দপ্তর সম্পাদক সোহেল রানা এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খালেকুর রহমান বাধনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।