জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী হাসাদাহ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসাদাহ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী হাসাদাহ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে হাসাদাহ বাজারে যুবদলের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ও অন্যান্য দিকনির্দেশনা বিষয়ক নিয়ে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মঞ্জুর সিদ্দিকী মিলন। এছাড়াও বক্তব্য রাখেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। হাসাদাহ ইউনিয়নের বিএনপির ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাসাদাহ ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।