হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যােগে ঈদুল ফিতর উপলক্ষে ভি. জি. এফ এর চাউল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টারদিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের এ চাউল বিতরণ করা হয়। এসময় হাসাদাহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, হাসাদাহ ইউনিয়ন ট্যাগ অফিসার আলমঙ্গীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকোত আলী, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, আরেফিন, হাবিবুর রহমান, সাংবাদিক আল আমিন, সংরক্ষিত নারী সদস্য শাপলা খাতুন, ছালমা খাতুন, লিপি খাতুন, হিসাব সহকারী জসিম উদ্দীন, কম্পিউটার অপারেটর নাছরুল ইসলাম বাবুসহ গ্রাম পুলিশ সদস্যরা।