জীবননগরের হাসাদাহ মাঝপাড়ার ঈদগা কমিটি গঠন সভাপতি টপি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক

হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাঝপাড়া ঈদগা কমিটির গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টপি ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ওসি এমদাদুল হক। আজ জুম্মা নামাজের পর হাসাদাহ মাঝপাড়ায় জামে মসজিদের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যা পদে সহ সভাপতি আশরাফ আলী, সহ সেক্রেটারি হাবিবুর রহমান, ক্যাশিয়ার আশিকুর রহমানসহ ১৭ সদস্য কমিটি গঠন করা হয়। ঈগা কমিটির গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝপাড়ার সব শ্রেণীর মুসল্লিগণ।