জীবননগর ব্যুরো: দেশের দক্ষিণ-পশ্চিাঞ্চলের বৃহৎ শিয়ালমারী পশু হাটের ইজারা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইজারা ডাক অনুষ্ঠিত হয়। ইজারায় অংশ নিয়ে সবোর্চ্চ ৩ কোটি ৩৭ লক্ষ টাকা দর দিয়ে শিয়ালমারী পশুহাটের ইজারাদার নির্বাচিত হয়েছে আলমডাঙ্গার হাবিবুর রহমান।
জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর গত বছর জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের ইজারা অনুষ্ঠিত হয়। ইজারায় উপজেলার সন্তোষপুর আলতাফ হোসেন সবোর্চ্চ ৮০ লক্ষ টাকা দর দিয়ে ইজারাদার নির্বাচিত হন; কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ইজারার সমুদয় অর্থ জমা দিতে ব্যর্থ হলে ওই দরপত্র বাতিল হয়। পরবর্তীতে খাস কালেকসেনর মধ্যমে এ হাট চলছে। এ অবস্থায় বৃহস্পতিবার ইজারার জন্য দরপত্র আহŸান করা হয়। দরপত্রে অংশ নিয়ে আলমডাঙ্গার হাবিবুর রহমান সর্বোচ্চ ৩ কোটি ৩৭ লক্ষ টাকা দর দিয়ে হাটের ইজারাদার নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে জীবননগর ল²ীপুরের মা-বাবা অটো মিলের শাহজাহান আলী ৩ কোটি ২০ লক্ষ টাকা। তৃতীয় স্থানে আছে জীবননগর শাপলাকলিপাড়ার আসাদুজ্জামান মিন্টু ২ কোটি ৭১ লক্ষ ও সরদার ট্রেডার্সের হযরত আলী ১ কোটি ৮৩ লক্ষ টাকা। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের ইজারার জন্য দরপত্র আহŸান করা হয়। ১৩জন সিডিউল ক্রয় করেন। বৃহস্পতিবার জমাদানের শেষ দিনে ৪জন দরপত্র দাখির করেন।