দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন আর নেই

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন ছিলেন সকলের প্রিয় ও পরিচিত মুখ। সর্বদা হাস্যজ্জ্বল মানুষটি দর্শনার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে মিশে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। গতপরশু শনিবার রাত সাড়ে ১২টার দিকে সকলের প্রিয় শিক্ষক মোশাররফ হোসেন বার্ধক্যজনিত রোগে দর্শনা ইসলাম বাজারস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গভীর রাতে মারা গেলেও এ খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ফেসবুকেই হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। অনেকেই ওই রাতেই শেষবারের মতো দেখার জন্য ছুটে যান ইসলাম বাজারস্থ বাড়িতে। গতকাল রোববার বাদ জোহর তার প্রাণের প্রতিষ্ঠান দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। জানাজা শেষে মোবারকপাড়া গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে সকলের প্রিয় শিক্ষক মোশাররফ হোসেনের লাশ। দর্শনা প্রবীন কমিটির সভাপতি, প্রেসক্লাবের একাধিকবারের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালনকারী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এনামুল হক, প্রফেসর মোশাররফ হোসেন, বজলুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহবুদ্দিন, সাবেক পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, উদিচির জেলা কমিটির সভাপতি জহির রায়হান, প্রবীন কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বদরুল আলম ফিট্রু, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, সাবেক ভিপি হারুন অর রশিদ, যুবদলনেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ।