মেহেরপুর প্রতিনিধি:জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ মার্চ ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরাফাত রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এবং ব্র্যাকের প্রতিনিধি মনিরুল হুদা সহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সকলের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রতিবছর এ দিবস পালনের মাধ্যমে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরাফাত রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইনজামামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাসিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, মনিরুল হুদা প্রমুখ।
এ কর্মসূচির মাধ্যমে মেহেরপুরবাসী দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে আরও সচেতন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।