মেহেরপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক একেএম সাইদুর রাজ্জাক টোটন, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুল আযম খোকন, সদস্য সচিব জিল্লুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, মেহেরপুর সিভিল আদালতের জিপি রফিকুল ইসলাম এবং এপিপি অ্যাডভোকেট মোকলেসুর রহমান খান স্বপন। অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এ সময় মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।