মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে শিল্পী রানী রায় মেহেরপুরে পৌঁছেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সার্কিট হাউজে পৌঁছানোর পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসককে বরণ করেন। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।