মেহেরপুর প্রতিনিধি:রবিবার সকালে জেলা প্রশাসন ও কনজুমারস এসোসেয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ পালিত হয়। দিনটি পালনে র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটির প্রতিপাদ্য হলো “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি”। জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক ড. সৈদয়দ এনামুল কবিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি
বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) এর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ এনামুল কবির জেলা প্রশাসক। অতিথি হিসাবে উপস্থিল ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ক্যাব সভাপতি রফিকুল আলম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য ও পণ্যের মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের উর্থগতির প্রতিবাদে ক্যাবের ব্যানারে আর একটি র্যালি
ও পথসভা অনুষ্টিত হয়। বক্তব্য প্রদান করেন ক্যাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক। ক্যাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ র্যালি ও আলোচন সভায় অংশ গ্রহণ করেন।