মোটরসাইকেলের পেটে ৫শ আর নিজের পেটে ৩
স্টাফ রিপোর্টার:
মধ্য রাত থেকে লাইন দিয়ে ৯/১০ ঘন্টা পরে মিলছে ৫০০ টাকার পেট্রল। এর মধ্যে দুই বেলা খাওয়ার জন্য খরচ হচ্ছে ৩০০ টাকা। এমন দুর্বিসহ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে মেহেরপুরের বাইকারদের।
আজ সকালে রুপক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় বাইকের দীর্ঘ লাইন। তাদের কেউ কেউ গতকাল সন্ধ্যা থেকে লাইন দিয়েছেন। সকাল ৮টায় ফিলিং স্টেশন চালু হওয়ার আগেই সারতে হচ্ছে নাস্তা। দীর্ঘ সময় যারা লাইনে রয়েছেন তাদের প্রয়োজন হচ্ছে দুপুরের খাবার। বাইকারদের চাহিদা থাকায় ফিলিং স্টেশনের আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। খিচুড়ি ও সাদা ভাত এবং মাছের তরকারি দিয়ে খাবার সেরে নিচ্ছেন তেলের অপেক্ষায় থাকা বাইকাররা। তবে ৫০০ টাকার জ্বালানি তেল পেতে খাবার খরচ বেড়ে যাওয়া ক্ষোভ দেখা দিয়েছে বাইকারদের মনে।
এদিকে দিনরাত তেল ক্রেতাদের লাইনের কারনে অস্থায়ী আরও কিছু খাবারের দোকান ভিড়েছে ফিলিং স্টেশনগুলোর আশেপাশে।
বাইট :