পবিত্র রমজানের তারিখ ঘোষণা করলো তুরস্ক-ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ

স্টাফ রিপোর্টার:পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন থেকে রোজা শুরু হবে।

এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই।

দেশগুলোতেও আগামী বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে বলে জানা গেছে গালফ নিউজের এক প্রতিবেদনে।