জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অভিযা মেহেরপুর প্রতিনিধি:
জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেরপুরে তদারকি কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।
পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশনে মজুদ থাকা জ্বালানি তেলের পরিমাণ, বিক্রয় প্রক্রিয়া এবং মজুদ রেজিস্টার সংরক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি।
জেলা প্রশাসক ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম
কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি