মনিরুজ্জামান মনির ও জিল্লুর রহমান ওল্টুকে বিএনপি থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গায় দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা শাখার আওতাধীন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. জিনুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১৮ মার্চ ২০২৬ তারিখ থেকে তাদের দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপি মনে করে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।