মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্
তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় রিগান নামের একজনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দিয়েছে আদালত।
আজ রবিবার বেলা দেড়টার সময় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় দেন।
দন্ডিত রিগান মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১ টার সময় শোলমারী গ্রামের তৃতীয় শ্রেনীর ছাত্রী ভিকটিম তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় ভিকটিম রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশিরা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করেন। এঘটনায় ভিকটিমের চাচা শাহাবুদ্দিন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যে সন্দেহতীতভাবে দোষী প্রমাণীত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেন। এছাড়া জরিমানার টাকা দিতে না পারলে আসামীর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে প্রদান করার নির্দেশ দেন।
বাদী পক্ষের কৌশলী ছিলেন, অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ও রাস্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রশিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।