চুয়াডাঙ্গায় ট্রাকভর্তি ভুট্টা চুরির মামলায় গ্রেফতার ২

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রাকভর্তি ভুট্টা চুরির মামলায় অভিযুক্ত ট্রাক চালক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার পৃথক সময় নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন, চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার মৃত ফারুক হোসেনের ছেলে ট্রাক চালক শাহিন ইসলাম(৩২) এবং তার সহযোগী কেদারগঞ্জপাড়ার আকবর বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম ছোটন(২৯)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকা থেকে ভুট্টা বোঝায় একটি ট্রাক হারিয়ে যায়। এ ঘটনায় ট্রাক বন্দোবস্তকারী ট্রান্সপোর্ট ব্যবসায়ী কামাল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় একটা লিখিত এজাহার দায়ের করেন। পরে সদর থানার এসআই মিজানুর রহমান তদন্ত শেষে ট্রাকটি উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার সকালে মামলার প্রধান আসামি ট্রাক চালক শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ছোটনকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে সহযোগীসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More